, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান




গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৫, ২১:৩৯ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

গোদাগাড়ীর অভিযানে অংশ নেন সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।

আমির হোসাইন জানান, দলিল সম্পাদনের পর খোলা জায়গায় চেয়ারে বসে এক কর্মচারী নিয়মিত ঘুষ আদায় করেন। সাব-রেজিস্ট্রার সাদেকুল ইসলাম ঘুষ ছাড়া কোনো দলিলে সই করেন না বলেও অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি অনুপস্থিত থাকায় দুদক কর্মকর্তারা অফিস সহকারী লাইলুন নাহারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

তিনি আরও জানান, দলিলের সার্টিফায়েড কপি প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি তারা সরেজমিনে দেখেছেন। তারা গত তিন দিনের মধ্যে সম্পাদিত সব দলিলের কপি চেয়েছেন এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET