১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোপালগঞ্জের কাশিয়ানিতে দুর্বৃত্তদের হামলায় চোখ হারাতে বসেছে ভ্যান চালক

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০১৯, ১৬:০১ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় চোখ হারাতে বসেছেন ভ্যান চালক জামাত মোল্যা (৪৫)। আহত ভ্যান চালককে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যান চালক জামাত মোল্যা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ১৪ অক্টোবর উপজেলার মাজড়া বাজার থেকে জামাত মোল্যার ভ্যানে তিনজন যাত্রী নিয়ে রাতকান্দি গ্রামে যাচ্ছিলেন। রাতকান্দি গ্রামের সোহেল শেখের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল লোক রামদা, লাঠি ও লোহার রড নিয়ে ভ্যান চালক জামাতের ওপর হামলা করে ভ্যানের গতিরোধ করে। এতে ভ্যান চালক জামাত মোল্যা রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে ভ্যানে থাকা যাত্রীদের বেধড়ক পিটিয়ে আহত করে ওই দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় ভ্যান চালক জামাত মোল্যাসহ ইকলাছ, সুজন ও আজিম নামে চারজন গুরুত্বর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করে। গুরুত্বর আহত জামাত মোল্যাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জামাতের ডান চোখ ও মাথায় প্রচন্ড আঘাত লাগে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জামাত মোল্যার স্ত্রী সাবিনা বেগম সাংবাদিকদের জানান, ভ্যানের যাত্রীদের সাথে ওই গ্রামের ইমরুল সরদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। তার নেতৃত্বে এ হামলা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মুহিদ জানান, জামাতের চোখের অবস্থা খুবই খারাপ। তবে চোখ ভাল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
এ ঘটনায় জামাত মোল্যার আত্মীয় রেজা শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET