, , ,

শিরোনামঃ-




গোবিন্দগঞ্জে মেহেদুল হত্যার অভিযোগে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ২১:১২ | 1014 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেদুল ইসলাম শাসিত (৩৬) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্থানীয় এলাকাবাসী ৩ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর গ্রামের শাহজাহান আলী প্রধান সাজুর ছেলে শাসিতকে গত ২ জুন বিকেলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় তার সহপাঠীরা ডেকে নিয়ে গিয়ে সু-পরিকল্পিত ভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে প্রচার চালায়।
এ ঘটনায় বুধবার সকাল ১০টার দিকে এলাকাবাসী উপজেলার একই ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩০), সুন্দইল গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল ওয়াদুদ (২৮) এবং পলাশবাড়ীর দুবলাগাড়ী গ্রামের সামছুল হকের ছেলে মিঠু মন্ডলকে (৪০) আটক করে বালুয়া বাজার বণিক সমিতি অফিসে রাখে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা মর্গে প্রেরণ করেন।
শাসিতের পিতা সাজু মিয়া বলেন, আমার ছেলের সাথে জহুরুল, ওয়াদুদ, মিঠুর সাথে ব্যবসায়ীক ভাবে টাকার লেনদেন আছে। এ কারণে শাসিতকে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে সু-পরিকল্পিত ভাবে হত্যা করে সড়ক দূর্ঘটনা বলে চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার থেকে থানা মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET