, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জে ধর্ষককে গ্রেফতারের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০১৯, ২২:৫৮ | 1058 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজিজ খান,গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর চকপাড়ায় এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে মামলা ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী । এদিকে স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার পর তরুণীটিকে অপহরণ করা হয়। ঘটনার পর শুক্রবার রাতে তার পরিবারলক্ষীপাশা ইউনিয়নের বাউসি গ্রামের মুছব্বির আলীর পুত্র সিএনজি অটোরিকশা
চালক আলাল হোসেনকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ
ডায়েরি করে।পরদিন শুক্রবার (১২জুলাই) রাত ৭টার দিকে তরুণীকে অভিযুক্ত যুবক একটি গাড়িতে তুলে দিলে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন মামলা করার জন্য। এ ঘটনায় মামলা নিতে পুলিশের গড়িমসি অভিযোগ এনে ও অভিযুক্ত যুবককে এখনো গ্রেপ্তার না করায় । অবরোধস্থলে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এসে তদন্তকারী কর্মকর্তা এসআই তপন কুমারকে সাময়িক ক্লোজড ও অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলা নিতে গড়িমসি বা অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশের অবহেলার বিষয়টি অস্বীকার করে বলেন, “তরুণীকে থানা নিয়ে আসলে আমরা শুক্রবার রাতেই তাৎক্ষণিক মামলা রেকর্ড করি। অভিযুক্ত যুবক আলাল হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন,“

অভিযোগকারীদের অভিযোগ আমলে নিয়ে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে এস আই তপন কুমারকে সাময়িক ভাবে ক্লোজড করে সিলেট পুলিশ লাইনে পাঠানো হয়েছে।এদিকে মামলা তদন্তকারী কর্মকর্তা সাময়িক ক্লোজড হওয়া পুলিশের উপ পরিদর্শক (এসআই) তপন কুমার জানান, “প্রথমে ভিকটিমের পরিবার তরুণী নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরদিন শুক্রবারেও বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশের অভিযানের পরি প্রেক্ষিতেই অভিযুক্ত তরুণ তাকে ছেড়ে পালিয়ে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET