৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৫, ২১:৩৫ | 732 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দুই ব্যক্তিকে দুটি মামলায় ১,২০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা থেকে উপজেলার গোলাপগঞ্জ ও হেতিমগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

জানা যায়, গোলাপগঞ্জ পৌর শহরের ওয়ারিছ উল্লা মার্কেটে অভিযান চালিয়ে ডাক্তার না হওয়া সত্বেও ডাক্তার পদবী ব্যবহার করায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারায় নির্মল কুমার বিশ্বাস নামের একজনকে ১,০০,০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫১ ধারায় মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ২০,০০০ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য এসব প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।

এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদর্শন সেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-৯ এর একটি টিম ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET