জ্যেষ্ঠ প্রতিবেদকঃ- সমকাল সম্পাদক প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “গোলাম সারওয়ার সংবাদপত্র জগতে ছিলেন অতি পরিচিত মুখ। তার মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।” আবদুল হামিদ সমকাল সম্পাদকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার। তার বয়স হয়েছিল হয়েছিল ৭৫ বছর। সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৪ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। Please follow and like us: