, , ,

শিরোনামঃ-




গৌরনদীতে সর্পদর্শনে যুবকের মৃত্যূ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৫ ২০১৮, ২৩:৫১ | 1094 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামে শুক্রবার গভীর রাতে সর্প দর্শনে সজল বেপারী (১৮) নামের এক যুবকের মৃত্যূ হয়েছে। সে ওই গ্রামের গাছ ব্যবসায়ী ইউসুব আলী বেপারীর পুত্র। জানা গেছে, সজল তার ২ সহযোগীকে নিয়ে মাছ শিকারের জন্য শুক্রবার রাত ১০টার দিকে চররমজানপুর এলাকার একটি খালে যায়। এ সময় তাকে বিষধর সাপে দর্শন করে। সাথে সাথে তার সহযোগীরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে চিকিৎসা দেয়। পরবর্তিতে অবস্থা বেগতিক দেখে তার পরিবারের সদস্যরা তাকে গভীর রাতে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে সাপে কাটা রোগীর টিকা ইনজেকশন না থাকায় চিকিৎস্যকরা সজলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সজলকে রাত সাড়ে তিনটার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎস্যকরা তাকে মৃত ঘোষনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET