, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদী উপজেলা পরিষদে শেখ মজিবরের পুরনো ব্যানার; প্রশাসনিক অবহেলা নিয়ে সমালোচনা




গৌরনদী উপজেলা পরিষদে শেখ মজিবরের পুরনো ব্যানার; প্রশাসনিক অবহেলা নিয়ে সমালোচনা

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২৫, ০২:১৪ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারি অফিস মানেই সর্বসাম্প্রতিক খবর, নিয়ম-নীতি আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাজানো পরিপাটি এক পরিবেশ। কিন্তু বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নিচতলার তথ্যসেবা কেন্দ্রের পাশের কক্ষটি যেন থমকে আছে বহু বছরের পুরোনো অতীতে। ক্যালেন্ডারের পাতা বহুবার উল্টালেও সেখানে এখনো শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ২০১৯ সালের একটি ফেস্টুন ব্যানার।
মঙ্গলবার (১লা জুলাই) দুপুরে পরিষদে সেবা নিতে আসা এক গৃহবধূ সুলতানা বেগম প্রথমে বিষয়টি লক্ষ্য করে উপস্থিত আরও কয়েকজনকে দেখালে মুহূর্তেই তা ছড়িয়ে পর। পরে উপজেলার বাটাজোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজানুর রহমান রাজিব সাংবাদিকদের ঘটনাটি জানান। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ব্যানারটির অস্তিত্ব নিশ্চিত করেন।
রেজানুর রহমান রাজিব বলেন, এটা নিছক ভুল নয়। এটি উদ্দেশ্যমূলকভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। সরকারের প্রশ্রয়ে প্রশাসনের একটি অংশ এখনো রাজনৈতিক দাসত্বের পরিচয় দিচ্ছে।
গৌরনদী পৌর যুবদল নেতা নুর উদ্দিন বুদ্ধি ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৯ সালের একটি ব্যানার ২০২৫ সালেও উপজেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে জনসম্মুখে শোভা পাচ্ছে। এটি প্রশাসনিক তদারকির ঘাটতির পাশাপাশি নিরপেক্ষতার প্রশ্নও উস্কে দিচ্ছে।
মাহিলাড়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সবুজ শিকদার বলেন, সরকারি কার্যালয়ে এত পুরনো রাজনৈতিক ফেস্টুন ব্যানার থাকা পক্ষপাতদুষ্ট মানসিকতার পরিচায়ক। এটি অত্যন্ত দুঃখজনক ও প্রশাসনিক নীতিনৈতিকতার পরিপন্থী।
প্রত্যক্ষদর্শী উপজেলা শ্রমিক দলের সভাপতি সারোয়ার মোল্লাও ক্ষোভ জানিয়ে বলেন, এ ধরনের অব্যবস্থাপনা কোনো দায়িত্বশীল প্রশাসনের চিত্র হতে পারে না। এটি প্রশাসনিক অবহেলা ও নজরদারির ঘাটতির স্পষ্ট উদাহরণ।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, বিষয়টি আমার অগোচরে ছিলো আমি দেখতে পাই নি। তবে ছবিটি এখন সরিয়ে ফেলা হয়েছে। এটি আর সেখানে নেই। তবুও বিষয়টি গুরুত্বসহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET