কেশবপুর (যশার) প্রতিনিধিঃ- যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা মিতালী সমাজসেবা সংস্থার আয়োজনে প্রয়াত শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক ও প্রয়াত উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানার স্মরণে এক স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল সোমবার বিকালে গৌরীঘোনা বাজারের সোহেল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। যুবলীগনেতা মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং আরজান ও লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান আলহাজ্ব এসএম সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক মোল্যা, নূরুল ইসলাম, রেজাউল মোড়ল, মিতালী সমাজসেবা সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম.কবিরুল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদ মোল্যা, যুগ্ম-আহ্বায়ক আঃ কুদ্দুস, ইসমাইল ফকির ও সেলিম খান, ইউপি সদস্য সোলায়মান ফকির, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন ও আব্দুর রশিদ। দোয়া পরিচালনা করেন মুফতি সাইদুজ্জামান।









