১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ঘরে থেকে নিজের ও পরিবারের বাকিদের নিরাপত্তা নিশ্চিত করুন -সোহেল চৌধুরী




ঘরে থেকে নিজের ও পরিবারের বাকিদের নিরাপত্তা নিশ্চিত করুন -সোহেল চৌধুরী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৪:৫০ | 1337 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রিয় ছাগলনাইয়া উপজলাবাসী,
আসসালামু আলাইকুম ।আশা করি মহান আল্লাহর মেহেরবানীতে সবাই ভালো আছেন । ইতোমধ্যে আপনারা সবাই অবগত আছেন,বৈশ্বিক সমস্যা হিসেবে করোনা ভাইরাসের সংক্রমনের কারণে পৃথিবীর অনেক দেশে মহামারী দেখা দিয়েছে।প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত ও মারা যাচ্ছেন অসংখ্য মানুষ ।আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে । রাজধানী ঢাকাসহ অনেক জেলায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস ।
প্রিয় ছাগলনাইয়াবাসী, গত মাসের ২৬তারিখ থেকে সরকার গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে ।এর পরও জরুরী প্রয়োজনের কথা বিবেচনা করে ছাগলনাইয়ায় কিছু সিএনজি অটোরিকসা চলাচল করেছে ।কিন্ত যাত্রীবাহী যানবাহনের চলাচল বাড়তে থাকায় সরকার ঘোষিত নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখা হুমকির মধ্যে পড়েছে । সংক্রমন ঝুকিতে রয়েছে উপজেলার সাড়ে তিন লাখ মানুষ ।উপজেলাবাসীর নিরাপত্তা ও মৃত্যু ঝুকি এড়াতে সরকারী ঘোষণার আলোকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ছাগলনাইয়া পৌরশহরের জমাদ্দার বাজারসহ উপজেলার সর্বত্র যাত্রীবাহী সিএনজি অটোরিকসা,মোটরসাইকেল,মাইক্রোসহ যাত্রীবাহী সকল ধরণের যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
প্রিয় ছাগলনাইয়াবাসী, আমাদের উপজেলার হৃতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, বেকায়দায় পড়েছেন দুস্থ ও অসহায় মানুষ । তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সরকার, ফেনীর গণমানুষের নেতা নিজাম উদ্দিন হাজারী এমপি পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী,নগদ অর্থসহ সাহায্য-সহযোগিতা করা হয়েছে । এই সহযোগিতা অব্যাহত থাকবে- ইনশাল্লাহ । এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনও সাহায্যের হাত বাড়িয়েছেন ।যারা এই বিপদের দিনে আমার উপজেলাবাসীর পাশে দাড়িয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি,তাদের ধন্যবাদ জানাই ।আশা করি, আগামী দিনেও সবাই ওই সব হৃতদরিদ্র উপজেলাবাসীর পাশে থাকবেন । ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, এ্যাসিল্যান্ড নাহিদা আক্তার তানিয়া,ওসি মেজবাহ উদ্দিন আহম্মদ মহোদয়ের প্রতি । যারা জীবনের ঝুকি নিয়ে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আমার ছাগলনাইয়া উপজেলাবাসীর পাশে থেকে সেবা দিয়ে সহযোগিতা করছেন । আপনাদের চেয়ারম্যান ও সন্তান হিসেবে আমাদের সকলের কল্যাণ ও প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে সরকারি সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি । আরো অনুরোধ করতে চাই, আপনারা নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখুন । আপনাদের স্বজন ও প্রতিবেশিদের করোনা ভাইরাসের সংক্রম থেকে বেঁচে থাকার জন্য সচেতন করুন । নিজে সুস্থ থাকুন- অন্যদের সুস্থ থাকতে এগিয়ে আসুন । জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বের হবেন না । ঘরে থেকে নিজের ও পরিবারের বাকিদের নিরাপত্তা নিশ্চিত করুন । সবশেষে বিনীত অনুরোধ করব, এই ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষার জন্য দৃঢ় ঈমান ও সাহসের সঙ্গে মেহেরবান আল্লাহর সাহায্য প্রার্থনা করুন ।আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন । আমিন ।
মেজবাউল হায়দার চৌধুরী সোহেল
চেয়ারম্যান, ছাগলনাইয়া উপজেলা পরিষদ ।
সাধারণ সম্পাদক,ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগে ।
ছাগলনাইয়া, ফেনী ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET