, , ,

শিরোনামঃ-




চাঁদপুর মতলবে আইসিডিডিআরবির দু’জনের করোনা পজিটিভ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৬:০৩ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে রবিবার (৩১ মে) ফের দু’জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

 

তারা হলেন মতলব আইসিডিডিআরবির এক কর্মকর্তার স্ত্রী (৩৮), অপরজন সেখানকার একজন কর্মচারী (৪৬)।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব কিশোর বণিক বলেন, করোনার উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার স্থানীয় আইসিডিডিআরবির হিসাব কর্মকর্তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবির ঢাকার হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। গতকাল রবিবার সেখানকার পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে। এ নিয়ে ওই পরিবারের চার সদস্যই করোনায় আক্রান্ত হয়। ওই গৃহবধূ ছাড়াও গতকাল আরও একজনের (৪৬) করোনা পজিটিভ আসে। তিনি আইসিডিডিআরবির মতলব হাসপাতালের কর্মচারী । তাঁর বাড়ি উপজেলার নবকলস গ্রামে। করোনায় সংক্রমিত হিসাব কর্মকর্তার বাসাসহ আশপাশের কয়েকটি বাসা আগে থেকেই লকডাউন করা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কায়সার জামিল বলেন, আইসিডিডিআরবি হাসপাতালে আক্রান্ত ওই কর্মচারীর বাড়িটিও গতকাল লকডাউন করা হয়েছে। তাঁর স্বজনদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। তাঁকে (ওই কর্মচারী) তাঁর বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET