২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চাঁদপুর মতলবে কৃষিবান্ধব কৃষিবিদ দিলরুবা খানম

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ১৭:০৮ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কৃষিবিদ দিলরুবা খানম। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা। অত্যন্ত  ভদ্র ও বিনয়ী এবং কৃষিবান্ধব। তিনি মতলব দক্ষিণ উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামেই চষে বেড়াচ্ছেন। পরামর্শ দিচ্ছেন কৃষকদেরকে। গত ২০১৮ সালে ১ মার্চ এই উপজেলার কৃষি সেক্টরে দায়িত্ব ভার গ্রহন করেন তিনি। দায়িত্ব ভার গ্রহন করার পর নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই উপজেলার কৃষি সেক্টরে ইতিবাচক ভূমিকা ইতোমধ্যেই রাখতে শুরু করেছেন। ধানের ক্ষেত্রে নতুন নতুন জাতের সম্প্রসারণ, ধানের বদলে লাভজনক ভূট্টা চাষের আবাদ বৃদ্ধি, বিষমুক্ত সবজি উৎপাদন, ইউরিয়া সারের অপচয় রোধে গুটি ইউরিয়াকে জনপ্রিয়করণ, ভালো বীজের সংকটকে পেছনে ফেলে ভালো জাতের মানসম্মত বীজ উৎপাদন ও অন্যান্য কৃষকদের মাঝে তা সম্প্রসারণ সহ বছরব্যাপী নিজের বাড়ীতে ফল উৎপাদন কৌশল, প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সার ও বালাইনাশক নির্ধারিত দোকানে মজুদ রাখা সহ নানা ধরনের কাজ করে যাচ্ছেন। এই উপজেলায় এখন পর্যন্ত সবচেয়ে উন্নতমানের জৈবসার (ভার্মি কম্পোষ্ট) তৈরির দুইজন উদ্যোক্তা তৈরি করেছেন। তারা এই সার বিক্রি করে মাসিক বাড়তি আয়ের সুযোগ করে নিয়েছেন। কৃষিকে লাভজনক করে তোলা, বাণিজ্যিকীকরণ এমনকি শ্রমিক শংকটের বিপরীতে যান্ত্রিকীকরণ কৃষির জন্য কাজ করে যাচ্ছেন কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে। হাসি ফুটিয়েছেন মতলব দক্ষিণ উপজেলার কৃষকদের মুখে।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় তার পৈত্রিক বাড়ি হলেও বাবার সরকারি চাকুরি সূত্রে জন্ম হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। বাবা সেনাবাহিনীর অফিসার ছিলেন তাই তার মধ্যে শৃঙ্খলাবোধ রয়েছে প্রগাঢ়। শৈশবকাল সেনানিবাসে কেটেছে বিধায় স্কুল ও কলেজ ছিল বিভিন্ন ক্যান্টনমেন্টের পাবলিক স্কুল এন্ড কলেজে। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও একই বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস কৃষি ক্যাডারে ২০১৩ সালের জানুয়ারিতে যোগদান করেন। এই কর্মকর্তার ট্রাভেলিং হচ্ছে একমাত্র শখ। এ পর্যন্ত প্রায় ৫৩ টি জেলার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেছেন এবং সেখানকার মানুষদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখছেন। দেশ পেরিয়ে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। মতলব দক্ষিণে চাকুরীর অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এই উপজেলায় কাজের পরিবেশ ভালো। অফিসার, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগন এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন প্রত্যেকেই খুব সহযোগিতা করে। তাই উপজেলার সাধারন জনগনের জন্য আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব টুকু পালন করতে পারি। উপজেলায় আর যতদিন সরকারি নির্দেশনা অনুযায়ী থাকব, এই এলাকার সাধারন কৃষকের উন্নয়নের জন্য কাজ করে যেন যেতে পারি- এই দোয়া চান তিনি সবার কাছে। গত ১ মার্চ এই প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতে এ উপজেলায় কর্মময় জীবনের  ২ বছর পূর্তি উপলক্ষে তিনি এ কথাগুলো বলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET