, , ,

শিরোনামঃ-




চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের অফিস উদ্বোধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২৩, ১৮:০০ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া পুরাতন রাস্তার মাথায় অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাসেল হায়দার। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি ইকবাল হোসেন জনি, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা এনায়েত উল্লাহ মাসুম, মোঃ আবুল হাশেম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মোঃ রনি মজুমদার, হৃদয় হায়দার, আকাশ কর্মকার, রিফাত, রাফি, ফরহাদ, হাছান, মডারেটর ইসমাইল, তানভীরসহ আরও অনেকে। আলোচনা সভা ও দোয়া-মোনাজাত শেষে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET