১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চিকেন বাটার কষা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০১৮, ০৯:২১ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রয়োজনীয় উপকরণ:

• চিকেন ৭৫০ গ্রাম  • শুকনো মরিচ গুড়ো ২ চা-চামচ • আদাবাটা ১ টেবিল-চামচ • রসুনবাটা আধ চা-চামচ • গরম মশলা গুঁড়ো আধ চা-চামচ • লেবুর রস আধ টেবিল-চামচ • লবণ স্বাদ অনুযায়ী

 

গ্রেভির প্রয়োজনীয় উপকরণ:

• মাখন ১০০ গ্রাম • আদাবাটা ১ টেবিল-চামচ • রসুনবাটা ১ টেবিল-চামচ • পেঁয়াজ বড় ১টি মিহি করে কুচোনো • শুকনো মরিচ গুড়ো প্রয়োজনমত • লবণ স্বাদমত • কসুরি মেথি আধ চা-চামচ • গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি) ১ টেবিল-চামচ • টম্যাটো পিউরি ৪ টেবিল-চামচ • গরম মশলা গুঁড়ো আধ চা-চামচ • মধু ১ টেবিল-চামচ • ক্রিম ১/৪ কাপ

 

প্রস্তুত প্রণালী:

  • ধারালো কিচেন নাইফ দিয়ে চিকেনের ব্রেস্টপিস ও লেগপিস চিরে নিন। চিকেনে শুকনো মরিচ গুঁড়ো, লেবুর রস আর লবণ মাখিয়ে ১০ মিনিটের মতো সময় রেখে দিন। এর পর আদাবাটা-রসুনবাটার মিশ্রণটুকু মাখিয়ে আরও ২০/৩০ মিনিট রাখুন।
  • এ বার চ্যাটালো কোনও পাত্রে ২ টেবিল-চামচ মাখন দিয়ে চিকেন ভাজতে থাকুন, যতক্ষণ না সুন্দর একটি হাল্কা বাদামি রং ধরে। এ সময়ে কড়া আঁচে মাঝেমাঝে নেড়েচেড়ে দিতে ভুলবেন না। ভাজা হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে সরিয়ে রাখুন।
  • এ বার একটি কড়াইতে মাখন গরম করে নিয়ে তাতে কুচোনো পেঁয়াজ ছেড়ে দিন ও সাঁতলাতে থাকুন, যতক্ষণ না পেঁয়াজে বাদামি রং ধরে। এর পর তাতে আদা-রসুনবাটা আর কুচোনো লঙ্কা মিশিয়ে দিয়ে ২ মিনিট রান্না করুন।
  • এ বার মিনিটখানেকের ব্যবধানে এক এক করে কড়াইতে ছাড়তে হবে টম্যাটো পিউরি, শুকনো মরিচ গুড়ো, গরম মশলা গুঁড়ো ও লবণ। সব কিছু মেশানো হয়ে গেলে কষতে থাকুন, যতক্ষণ না মশলা পাশ থেকে তেল ছেড়ে দেয়। এর পর নামিয়ে ঠান্ডা করতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মিক্সারের সাহায্যে সমস্ত মশলা মিহি করে বেটে নিন।
  • এ বার একটি বড় কড়াইতে মাখন গরম করে তাতে এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও দারচিনি দিয়ে মিনিট কয়েক সাঁতলান। এর পর তাতে মশলার মিশ্রণটি দিয়ে মিনিটখানেক রাঁধুন। হয়ে গেলে দই মিশিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না রান্না থেকে কাঙ্ক্ষিত সুগন্ধ বেরোয়, এবং মশলা আবারও তেল ছেড়ে দেয়।
  • এ বার মশলায় আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন পিসগুলো দিয়ে অল্প আঁচে রাঁধতে হবে। পছন্দমত গ্রেভি হাল্কা বা ভারী রাখতে পারেন। চিকেন পুরোপুরি রান্না করা হয়ে গেলে তাতে মধু ও কসুরি মেথিগুঁড়ো মিশিয়ে দিন। এ সময়ে ২/৩ মিনিট টগবগ করে ফোটা হয়ে গেলে টাটকা ক্রিম মিশিয়ে গরম গরম পরিবেশন করুন নান বা পরোটার সঙ্গে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET