১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • চুকনগরে অর্থাভাবে ঔষুধ কিনতে পারছে না সড়ক দূর্ঘটনায় পা হারানো শ্রমিক।




চুকনগরে অর্থাভাবে ঔষুধ কিনতে পারছে না সড়ক দূর্ঘটনায় পা হারানো শ্রমিক।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২১, ২২:৩৩ | 1093 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পা হারানো এক ইমারত নির্মান শ্রমিক অর্থাভাবে ঔষুধ কিনতে পারছে না। টাকার অভাবে ঔষুধ কিনতে না পারায় তিনি এখন জীবন মূত্যুর সন্ধিক্ষণে।
ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের আলী বাক্্র মোড়লের পুত্র চুকনগর বাজার ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ রুহোল আমিন মোড়ল (৬০) জানায়,গত ২৫এপ্রিল সকালে কাজ করার জন্য চুকনগর বাজার হতে সাইকেলযোগে মঙ্গলকোট বাজারে যাচ্ছিলেন। কিন্তু তিনি কেদারপুর মোড় নামক স্থানে পৌছুলে একটি ড্যাম্পার গাড়ি তাকে স্বজোরে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় তিনি সড়কের উপর ছিটকে পড়লে একটি চাকা তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। প্রায় আড়াই লক্ষ টাকা খরচে তার ডান পা টির হাটু বরাবর কেটে ফেলতে হয়েছে। আড়াই লক্ষ টাকা জোগাড় করতে সহায় সম্বল যা কিছু ছিল সবই বিক্রি করতে হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫শ টাকার ঔষুধ লাগছে। কিন্তু তিনি পরিবারের একমাত্র উর্পাজনশীল ব্যক্তি হওয়ায় কোন কাজ করতে না পারায় অর্থাভাবে তার পক্ষে ঔষুধ কেনা অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন ঔষুধ খেতে না পারলে তার পায়ের যন্ত্রনা বেড়ে যায়। একারণে টাকার অভাবে তিনি এখন জীবন মূত্যুর সন্ধিক্ষণে। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক (বিকাশ ঃ ০১৯২০-৫১০১৪০) সহযোগীতা চেয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET