৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে মূল্যবান সোনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০১৮, ২৩:১৯ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি  :-  স্বর্ণ পাচারের নিরাপদ রুট হিসেবে চুয়াডাঙ্গার দর্শনার পর এবার জীবননগর উপজেলার ৪টি সীমান্ত পয়েন্ট ব্যবহার করা হচ্ছে। গত ৪ বছর ধরে এলাকার ৬ প্রভাবশালী সিন্ডিকেট এ
রুটগুলো দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি স্বর্ণ পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করছে বলে অভিযোগ রয়েছে।

এসব পাচারকারী সিন্ডিকেড প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘে কোটি কোটি টাকার স্বর্ণ প্রতিদিন চোরাইপথে ভারতে পাচার করছে।

প্রশাসনের দুর্বল অভিযানের কারণে মাঝে মধ্যে দুই একজন বহনকারী ধরা পড়লেও মূল হোতারা বরাবরই থাকেন ধরা ছোঁয়ার বাইরে, মূলত মধ্যপ্রাচ্যের দুবাই থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এ সোনা চোরাচালান।

এ চক্রের মূল হোতারা ধরা না পড়ায় স্বর্ণ পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
একটি বিশ্বস্তসূত্র জানায়, জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বিপরীতে ভারতীয় অংশের বানপুর গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গত ২ অক্টোবর ৪০ হাজার ইউএস ডলার (বাংলাদেশী টাকায় ৩ কোটি ২৮ লক্ষ) এবং ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বার ধরা পড়ে।

এসব স্বর্ণ এবং ইউএস ডলারগুলো ঢাকা থেকে জীবননগর হয়ে ভারতের মাঝদিয়া হয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জান যায়। এসব স্বর্ণ ও ডলারগুলো বহনের কাজে জীবননগর উপজেলার দু’জন এবং ভারতের তিনজন জড়িত বলে একটি সূত্রে জানা গেছে।এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রাকিব হোসেন নামে এক যুবককে ১ কেজি সাড়ে ৪শ গ্রাম স্বর্ণসহ আটক করে।

গ্রেফতারকৃত রাকিব হোসেন জানায়, স্বর্ণ ঢাকা থেকে জীবননগর রুট দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো। এর আগে গত বছর ১২ আগস্ট উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি নামক স্থান থেকে বিজিবি সদস্যরা ৩ কেজি স্বর্ণসহ একজনকে আটক করে।

তার আগে জীবননগরের পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুর থানা পুলিশ ২০১৫ সালের ১০ মার্চ ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ জেআর পরিবহন কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে তল্লাশি করে জসিম উদ্দীন নামে এক ব্যক্তিকে ৮৪
ভরি সোনাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জসিম উদ্দীন পুলিশের কাছে জানায়, সে স্বর্ণগুলো ঢাকা থেকে জীবননগর রুট দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলো।

গত ৪ মার্চ ঢাকা থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি বাস কোটচাঁদপুর থানা পুলিশ তল্লাশি করে জীবননগরের চি‎‎হ্নিত স্বর্ণ চোরাচালানী উপজেলা শহরের মুক্তিযোদ্ধাপাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল্লাহ ও সুনিল কর্মকারকে ১ কেজি ১শ ৫০ গ্রাম স্বর্ণের বার ও চেনসহ আটক করে।

গত ৭ ফেব্রুয়ারি উপজেলার স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য এনামুল, সেকেন্দার ও আজিবর ৩০টি স্বর্ণের বারসহ ঢাকা গাবতলিতে ডিবি পুলিশের হাতে আটক হয়।

তার আগে জীবননগর সীমান্তের বিপরীতে ভারতের মাঝদিয়ায় বিএসএফের হাতে ৩ কেজি স্বর্ণসহ উপজেলার হরিরহনগর গ্রামের আব্দুল্লাহ আটক হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, দুবাই, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা স্বর্ণের বার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকজন কমিশনের বিনিময়ে বিমানবন্দর পার করে দেয়। এর পর দশ তোলা ওজনের প্রতিটি স্বর্ণের বারের জন্য দুই হাজার টাকা কমিশন নিয়ে উপজেলার স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা ঢাকা থেকে বাস ও ট্রেন যোগে জীবননগরে নিয়ে আসে। পরে সময় সুযোগ বুঝে সোনা চোরাকারবারীরা স্বর্ণের বারগুলো সীমান্ত পেরিয়ে ভারতীয় সিন্ডিকেটের হাতে তুলে দেয়। অভিযোগ রয়েছে, ইতোমধ্যে এ অবৈধ ব্যবসা করে অনেকেই অল্প দিনেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া জানান, স্বর্ণ চোরাচালানীর সাথে জড়িত কিছু নাম আমরা পেয়েছি। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশ ও বিজিবি স্বর্ণ চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET