, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৪ ২০২২, ২০:৩৭ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কনকাপৈত ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। কনকাপৈত ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদল নেতা কাজী রকিব, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুর রাজ্জাক রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এয়াছিন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি নেতা মাছুম বিল্লাহ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাঈদ, বিএনপি নেতা আক্কাস, হাজী আবুল কালাম, আবুল কাসেম, মোঃ লিটন, সাবেক ছাত্রদল নেতা এয়াছিন মোল্লা, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ইউনুছ মিয়া।

কনকাপৈত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওসমান গণি, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক কাজী রিপন, কনকাপৈত ইউনিয়ন বিএনপি নেতা মনির হোসেন, আবু তাহের, আবুল বশর, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, মাছুম, সাদ্দাম, জুয়েল ও জসিম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতৃবন্দ। উল্লেখ্য, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী মেয়াদত্তীর্ণ সকল সাংগঠনিক কমিটি পূর্ণগঠনের অংশ হিসেবে বর্ধিত সভায় উপস্থিত উপজেলা বিএনপি, কনকাপৈত ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের পরামর্শ ও বক্তব্যের আলোকে কনকাপৈত ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET