কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা দিক-নির্দেশনায় উপজেলার কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসেন মাছুম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান। এ উপলক্ষে শনিবার বিকেলে কালিকাপুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সাকিব মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফিরোজ মাহমুদ রায়হান, সিয়াম খন্দকার, ইমতিয়াজ সজিব, একরামুল ইসলাম, রবিউল আলম, ফাহাদ হাসান, আরিফুল ইসলাম ফরহাদ, সালমান ভূঁইয়া, সায়েম চৌধুরী, মোঃ জিল্লানী। কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রবিউল হাসান সাকিব ও মোঃ ফয়সালের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









