২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • চৌদ্দগ্রামের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসা




চৌদ্দগ্রামের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসা

nayaalo

আপডেট টাইম : মে ১৯ ২০২৩, ২৩:১৭ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছে কনকাপৈত ইউনিয়নের ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসা। ২০২২ সালে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন একই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একে এম নুরুল আলম ফারুকী। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদরাসা) হিসেবে ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসা নির্বাচিত হওয়ায় মাদরাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা, অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত খুশি। সততা বজায় রেখে আদর্শ শিক্ষাদানের জন্য ও প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা বিবেচনায় উপজেলা প্রশাসনের যাচাই-বাছাই শেষে মাওলানা নুরুল আলম ফারুকীকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে এবং ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসাকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হওয়া সত্যই প্রশংসার দাবিদার। মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ফারুকী শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় এবং মাদরাসাটি উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া অত্যন্ত খুশি হয়ে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ভুলকরা মাদরাসায় নতুন নতুন ভবন, মাল্টিমিডিয়া ক্লাস রুম চালুসহ মাদরাসা শিক্ষায় আধুনিকায়নে সাবেক রেলমন্ত্রীর অবদান অনস্বীকার্য। এমন একটি প্রতিষ্ঠানে মুজিব ভাই আমাকে সভাপতির দায়িত্ব দিয়ে ধন্য করেছেন। এজন্য তিনি সাবেক রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদরাসার উত্তরোত্তর সাফল্য অর্জনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET