, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রামে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২২, ১৫:৫৪ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের তিনটি হেফজখানা ও বিভিন্ন গ্রামের হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট যুবরাজ চৌধুরীর অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবরাজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম রেখা, ইউপি মেম্বার শাহেদ চৌধুরী, প্রবাসী জাফর ভুঁইয়া, অ্যামেরিকান রেডক্রসের এডমিন এন্ড ফ্যাইন্যান্স ফখরুল ইসলাম ও ছাত্রনেতা আবির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা চৌদ্দগ্রাম কুমিল্লার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেল। এদিকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিতরনকৃৃত ঈদ সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এতিম ছাত্র ও হতদরিদ্র পরিবারের সদস্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET