, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে এতিমদের খাওয়ানোর মাধ্যমে ‘বিশ্ব ভালোবাসা’ দিবস পালিত




চৌদ্দগ্রামে এতিমদের খাওয়ানোর মাধ্যমে ‘বিশ্ব ভালোবাসা’ দিবস পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২১, ১৭:০১ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্ব ভালোবাসা দিবসে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এতিমখানার এতিমদের ‘ভালোবাসা’ দিয়ে দুপুর বেলা খাওয়ালো বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ-২০১৫ এর ছাত্ররা। এতিমদের ফুল দিয়ে বরণ, হাত ধোঁয়া থেকে শুরু করে দুপুরের খাবার পরিবেশন, কেক কাটা ও খাওয়ানো, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে বিশ^ ভালোবাসা দিবস পালন করা হয়। রোববার স্থানীয় রয়েল হোষ্টে বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ-২০১৫ এর ছাত্র প্রবাসীদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াকুব আলম, রাকিবুল হাছান মোল্লা, ইয়াকুব ফরায়েজী, রাহুল ভুঁইয়া, সোহরাব হোসেন অপি, মামুন মজুমদার, ইয়াকুব পাটোয়ারী, হাছান মিয়া, আবদুল কাইয়ুম, বেলাল হোসেন, শাহাদাত হোসেন, হৃদয় চন্দ্র শীল, রনি, জুনায়েদ হোসেন শাকিল, জাহিদুল হক হৃদয়, রনি। সুন্দর ও ভিন্নরকম আয়োজনে খাওয়া এবং শিক্ষা সামগ্রী দেয়ার মাধ্যমে ভালোবাসা দিবস পালন করায় খুশি হয়েছে এতিমরা। এতে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET