কুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকালে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে স্থানীয় সাংসদ কার্যালয়ে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি প্রমুখ।









