, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে কোরআনের পাখিদের সাথে আম উৎসব

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৬ ২০২৫, ১৯:২০ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়নের পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার ৬০০ ও চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী জামিয়া ইমদাদিয়া জুলফিকার হায়দার কারিমীয়া মাদরাসার ২০০ শিক্ষার্থীর সাথে আম উৎসব করেছে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন। বৃহস্পতিবার পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষে হেফজ বিভাগ, নুরানী বিভাগ, দ্বীনিয়া শাখার প্রত্যেক শিক্ষার্থীকে একটি আম রুপালি এবং এক প্যাকেট বিস্কুট বিতরণ করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মনির হোসেন খোকন, জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, উপদেষ্টা মোঃ আবুল হাশেম, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের সদস্য মোঃ হাসান, তানভীর হোসেন, সোহাগ মোর্শেদ চৌধুরী, আলোকচিত্রী সাকিবুল হাসান মিয়াজীসহ মাদরাসার শিক্ষকবৃন্দ। এছাড়া পূর্ব ডিমাতলী মাদরাসার ছাত্রদের মাঝেও আম এবং বিস্কুট বিতরণ করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশারফ হোসেন।
উল্লেখ্য, স্বপ্ন পূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ অব্যাহত রেখেছে। ইতোমধ্যে পড়ালেখা, বিয়ে, চিকিৎসায় সহযোগিতা, ঘর নির্মাণ, খাদ্য সামগ্রী বিতরণসহ ১২০টিরও বেশি প্রকল্প সম্পন্ন হয়েছে। প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদের অতীতের ন্যায় ভবিষ্যতেও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান সকলে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET