, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে গত বছরের ক্ষতি কাটিয়ে উঠার আগেই ২৫ এর বন্যার চোখ রাঙ্গানি




চৌদ্দগ্রামে গত বছরের ক্ষতি কাটিয়ে উঠার আগেই ২৫ এর বন্যার চোখ রাঙ্গানি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৩ ২০২৫, ০১:২০ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত বছর স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মানুষ। এর মধ্যে চলতি বর্ষায় চোখ রাঙ্গাচ্ছে বন্যা। কৃষি, মৎস্য, ডেইরি, পোল্ট্রিসহ অবকাঠামো খাতের ক্ষত ও ক্ষতি এখনো ভোগাচ্ছে উপজেলার মানুষদের। পুনর্বাসন ও সহায়তা হিসেব হলেও ক্ষতির হিসেব বে-হিসেবী। পূঁজি হারিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে দিকভ্রান্ত বিভিন্ন উদ্যোক্তারা। ক্ষতবিক্ষত গ্রামীণ সড়কগুলোয় চলাচলের সময় ঝাঁকুনি প্রতিদিন স্মরণ করায় বন্যার ভয়াবহতা। যার ফলে এবার একটু ভারী বৃষ্টিতেই আতঙ্কিত হচ্ছেন এ উপজেলার মানুষ। তবে সম্ভাব্য বন্যার আশঙ্কা থেকে এবার উপজেলা প্রশাসন বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। পরিচালনা করছে বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল নেতৃত্বে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম।
জানা গেছে, গত বছর আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের অনেকেই ঘুরে দাঁড়াতে পারেনি এখনো। এরমধ্যে এবারের ভারী বৃষ্টি ও আবহাওয়া পূর্বাভাস চিন্তিত করে তুলেছে তাদের। গত বছর আমন রোপন করতে না পারা কৃষকরা জৈষ্ঠ্যমাসের শেষে বীজতলার আমনের চারা বপন করার কথা। তারাও আছেন অনিশ্চতায়।
উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী গত বছর উপজেলায় আমন রোপনের লক্ষ্যমাত্রা ছিল ১৮, ১৯০ হেক্টর। চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ৫১, ৩৫৪ মেট্রিক টন। বন্যার পূর্বে রোপন করা হয়েছিল ৮১৮৫ হেক্টর জমিতে, যার মধ্যে ৭৭৭৫ হেক্টর জমির চারা পঁচে নষ্ট হয়ে গেছে।  পুনরায় রোপন হয় (প্রায়) ১০৯১৪ হেক্টর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষতিগ্রস্থ ছয় হাজার কৃষককে প্রণোদনার আওতায় প্রত্যেককে পাঁচ কেজি করে বীজ ধান, বিশ কেজি সার ও বিকাশের মাধ্যমে নগদ এক হাজার টাকা প্রদান করে।
ক্ষতিগ্রস্ত গবাদিপশু ও পোল্ট্রি খাতের ক্ষতি ছিল বড় অংকের। রাতের আঁধার ও দিনের আলোতে চোখের সামনে খামার থেকে ভেসে গেছে হাঁস, মুরগী, গরু। মুহূর্তেই নিঃস্ব হয়ে যান ব্রয়লার মুরগীর খামারীরা। উপজেলা প্রাণীসম্পদের দেয়া তথ্যমতে বন্যায় উপজেলায় ১৬৯টি ভেড়া, ৫৬৮০টি ছাগল, ১০৫৪৬টি ছাগল, ২টি মহিষ, ৫১০টি হাঁস, ৬০১২২৫টি মুরগী মারা গেছে অথবা পানিতে ভেসে গেছে। কোটি কোটি টাকা ক্ষতির বিপরীতে সর্বস্বান্ত খামারীদের সহায়তা হিসেবে দেয়া হয় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫০ জনকে ২১০ ব্যাগ ভূষি মিক্স দেয়া হয়। বিভিন্ন এনজিও ও ডেইর ফার্মারস এসোসিয়েশন এর অর্থায়নে আনুমানিক ১ হাজার জন খামারিকে রেডি ফিড, ভূসি, সাইলেজ ও খড় প্রদান করা হয়েছে। ৬৫ জন খামারিকে মুরগী প্রদান করা হয়েছে।
তবে গতবারের বন্যা এখনো উপজেলার মানুষদের প্রতিদিন স্মরণ করায় সড়কে চলাচলের সময় কলিজা নাড়ানো ঝাঁকুনিতে। বছর ঘনিয়ে এলেও গত বন্যায় সৃষ্ট খানাখন্দ ও ভাঙ্গা সড়ক মেরামতে উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন।
তবে গত বন্যায় শতভাগ ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস চাষীরা। বন্যার সময় মৎস ও পানিসম্পদ উপদেষ্টা বন্যাকবলিত চৌদ্দগ্রাম পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ততের সহায়তার আশ্বাসের বিপরীতে উপজেলা মৎস ও পানিসম্পদ অফিস ১০০ জন মৎস চাষীকে ১০ কেজি করে মাছেন পোনা বিতরণ করে। যেখানে ক্ষতির পরিমাণ ১১১ কোটিরও বেশি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এখনো অনেক খামারীর জলাশয় ও পুকুর খালি পড়ে আছে।
এবার বর্ষার শুরুতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেনের উদ্যোগে বন্যার আশঙ্কায় পানির প্রতিবন্ধকতা দূরীকরণে পৌর এলাকায় বালুজুরি, মিতল্লা ও সর্পনোলা খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করেন। শুরুতেই এমন কার্যক্রমে আশার আলো দেখছেন পৌর এলাকার ২৬ গ্রামের বাসিন্দারা। উপজেলা জুড়ে সেবা দিতে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET