কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে চিওড়া সরকারি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মহিউদ্দিন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইন। এ সময় উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, সেক্রেটারী রিফাতুল ইসলাম, চিওড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হুমায়ন কবির সুজন, শিবিরের উপজেলা উত্তর সভাপতি নাসিম মিয়াজী, চিওড়া ইউনিয়ন সভাপতি ইমরান হোসেন আলামিন, চিওড়া সরকারি কলেজ সভাপতি সৈয়দ কামরুল হোসেন প্রমুখ।
Please follow and like us:









