১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দাখিলে একমাত্র শতভাগ পাশ পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসা




চৌদ্দগ্রামে দাখিলে একমাত্র শতভাগ পাশ পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২৫, ২২:৪৭ | 706 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। মাদরাসার ঘোষিত ফলাফলে বিপর্যয় হলেও দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসা সাতটি জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাশ করায় পুরো উপজেলায় প্রশংসা কুড়িয়েছে।
প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে জানা গেছে, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার ২০২৫ সেশনের দাখিল পরিক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সাথে পাশ করে। এরমধ্যে গোল্ডেন জিপিএ-৫ দুইজন, জিপিএ-৫ পাঁচজন, এ গ্রেড ২৫ জন এবং এ মাইনাস গ্রেড পেয়েছে আটজন।
শনিবার মাদরাসাটির প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার বলেন, চলতি বছরে মাদরাসা শিক্ষা বোর্ডের ঘোষিত দাখিল ২০২৫ এর ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলায় ফলাফল বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের মধ্যেও মহান আল্লাহর অশেষ রহমতে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আমি পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার একজন খাদেম হিসেবে যতটুকু সম্ভব সহযোগিতা অব্যাহত রেখেছি। প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও এলাকাবাসীসহ মাদরাসার সাথে সংশ্লিষ্টদের সহযোগিতাও উল্লেখযোগ্য। ভবিষ্যতেও ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET