, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দীঘিতে বিষ প্রয়োগে ৩৫ লক্ষ টাকার মাছ নিধন




চৌদ্দগ্রামে দীঘিতে বিষ প্রয়োগে ৩৫ লক্ষ টাকার মাছ নিধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২২, ১৭:২৩ | 1188 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আধারে দিঘীতে বিষ প্রয়োগ করে ৩৫ লক্ষ টাকা মূল্যের মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। উপজেলার আলকরা ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দত্তসার দীঘিতে এ ঘটনা ঘটে। শনিবার সরেজমিন গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মৎস চাষী এইচএম আবু সুফিয়ান বাবু বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, ফেনী সদর উপজেলার জোয়ার কাছার এলাকার পদুয়া গ্রামের এইচএম আবু সুফিয়ান বাবু ও তাই ভাই মামুনুর রশীদ শাহীন দীর্ঘদিন যাবৎ দত্তসার দীঘিতে মাছের চাষ করছেন। সম্প্রতি কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী মহল দীঘিতে মাছ উৎপাদন ও স্বপ্লমূল্যে মাছ বিক্রিতে বাধা প্রদান করে ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে দূর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাতে দীঘিতে বিষ দেয়। এতে শনিবার পর্যন্ত দীঘিতে থাকা বিভিন্ন প্রজাতির ৮-৯ টন মাছ মরে আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে দাবি করেছেন আবু সুফিয়ান বাবু।
এ ব্যাপারে মৎস চাষী আবু সুফিয়ান বাবু সাংবাদিকদের বলেন, ‘আমি গরীব মানুষ। মাছ চাষ করে জীবিকা-নিবাহ করি। বিষ প্রয়োগে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। গত দুই বছর আগে ব্যাংক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ নেই। এখন আমি কিভাবে ব্যাংকের টাকা পরিশোধ করবো, কিছুই বুঝতেছি না। কারো সাথে আমার কোন শত্রুতা নেই’।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দীঘিতে বিষ প্রয়োগের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET