, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রামে দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৪, ১৬:০৯ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমযান উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন ‘দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’ এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ছোলা, খেসারী, চিনি, মুড়ি, আলু, তেল, মশুর ডাল ও সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো: গোলাম রসুল, সমাজসেবক ইলিয়াছ হোসেন, নাসির উদ্দিন, রাকিব হোসেন, ইউসুফ নবী, আবু হানিফ, মেজবাহ উদ্দীন, হোসনা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে ‘দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে রমযানের ইফতার সামগ্রী পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতেও সংগঠনটি এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছেন তারা। উল্লেখ্য, ‘দেলোয়ার হোসেন ফাউন্ডেশন’ ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর পবিত্র রমযান ও ঈদ উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী, ঈদ বস্ত্র বিতরণ, শীতকালীন পোষাক ও কম্বল বিতরণ করে আসছে। এছাড়া করোনাকালীন সময়ে সংগঠনটি কর্মহীন অসহায় দিনমুজুরদের মাঝে মাস্ক, হ্যান্ডওয়াশ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET