, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ




চৌদ্দগ্রামে দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২০, ১৭:২৬ | 1064 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের মলিয়ারা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ কাউছার হামিদ। বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার হাজী আফজলের রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মাস্টার শফিকুর রহমান, ইউনিভার্সাল ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী ও লিড গ্রুপের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম সোহেল, বিশিষ্ট রাজনীতিবিদ এম এ আবদুল মমিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হোসেন, পেয়ার আহমেদ বিডিআর ও কবির আহমেদ ভুঁইয়া।
ফিউচার চাইল্ড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক লক্ষণ কুমার দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রেজাউল করিম, ডাঃ মোস্তাফিজুর রহমান সাদেক, মলিয়ারা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোসলেহ উদ্দিন সাগর, সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী আলম, পরিচালনা পরিষদের সদস্য খোরশেদ আলম, জসিম উদ্দিন, মোঃ ইয়াছিন, মোঃ বেলাল হোসেন, দুলাল চন্দ্র দাস, সংগঠনের সদস্য নয়ন, আবির, রাসেল, বেলাল, শরীফ, ইউনুস, রাকিব, নুরুল আমিন, আজিজ, রাসেল ভূঁইয়া, শুভ, রাজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET