কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। নতুন আক্রান্তরা হচ্ছেন; আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামের আনোয়ারা বেগম, হাসিনা বেগম, শোভা আক্তার, কুলাসার গ্রামের সেলিম মজুমদার, নজরুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের শহিদুল ইসলাম, উম্মে ফারহানা আহমেদ, বাতিসা ইউনিয়নের নানকরার কাজী আরিফুর রহমান, শুভপুর ইউনিয়নের আঠারবাক গ্রামের মাঈন উদ্দিন, চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের আশিকুর রহমান ও পৌর এলাকার রাবেয়া বেগম। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান।
তিনি জানান, এ উপজেলা নতুন ১১ জনসহ মোট আক্রান্ত ৭৫ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২ জন। মৃত্যু হয়েছে ১ জনের। করোনা সংক্রমন প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।









