কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার চৌদ্দগ্রাম বাজারস্থ একটি অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু। পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহাজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হানিফ আহমেদ। সার্বিক পরিচালনায় ছিলেন ইনসেফ্টা ফার্মা লিমিটেডের এএসএম মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র এরিয়া ম্যানেজার নওসাদ হোসেন, জহিরুল ইসলাম। উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের অর্থ সম্পাদক এম এ নোমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, মজিবুল হক দুলাল, ইউসুফ হোসাইন সুমন প্রমুখ।









