, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে পাঁচ শতাধিক এতিমদের খাওয়ালো আম্বিয়া হক ফাউন্ডেশন




চৌদ্দগ্রামে পাঁচ শতাধিক এতিমদের খাওয়ালো আম্বিয়া হক ফাউন্ডেশন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২১, ১৮:০৯ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে চারটি হাফেজিয়া এতিমখানা ও মাদরাসার পাঁচ শতাধিক এতিম ছাত্র-ছাত্রীদের জন্য মধ্যাহ্ন ভোজ আয়োজন করেছে ‘আম্বিয়া হক ফাউন্ডেশন’। খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এতিম ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। মাতা-পিতার নামে করা আম্বিয়া হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী ও দানবীর এমদাদুল হক কামাল। বুধবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামে কামালের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, বিশিষ্ট রাজনীতিবীদ হুমায়ন কবির পাটোয়ারী, আবদুল মোতালেব খন্দকার লিটন, এয়াছিন ভুঁইয়া, কাজী মজিবুর রহমান, কাজী আবদুল মতিনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এরআগে কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আম্বিয়া হক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET