, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে প্রথম করোনা রোগীর মৃত্যু, সর্বত্র আতঙ্ক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২০, ২০:৪২ | 1665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  চৌদ্দগ্রাম উপজেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম কাজী আমির হোসেন ওরফে তনু মিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর বাড়ি চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায়গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তথ্যটি নিশ্চিত করেছেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ইমাম হোসেন সজিব ও রামরায়গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, গত ২৮ মে কাজী আমির হোসেনের নমুনা সংগ্রহ করা হয়। ৩০ মে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাযা শেষে আমির হোসেনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আজ সোমবার তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। আমির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET