, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে প্রবাসীদের উদ্যোগে শীতার্তদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরণ




চৌদ্দগ্রামে প্রবাসীদের উদ্যোগে শীতার্তদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২৪, ১৭:০৮ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতি বছরে ন্যায় এবারও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিকাপুর প্রবাসীদের উদ্যোগে শীতার্তদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বার নিজাম উদ্দিন মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউপিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুল হাই বাবুল, ৩নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মুনাফ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি আবদুল কুদ্দুস, ইউনিয়ন আ’লীগের সদস্য আবুল কালাম, স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, যুবলীগ নেতা পরান কাজী, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল লতিফ, সজিব, ইমন হোসেন, বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করায় কালিকাপুর গ্রামের প্রবাসী ও ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় ৪নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি মেম্বার নিজাম উদ্দিন মিলন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET