বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন উত্তর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত। বুধবার বিকেলে কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক জিয়াউর রহমান জিতু, শুভপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুর মতিন মেম্বার, শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সদস্য সচিব সেলিম মুহুরী, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শুভপুর ইউনিয়ন দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রিপন মিয়া, শুভপুর ইউনিয়ন উত্তর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবদুস সাত্তার, শুভপুর ইউনিয়ন উত্তর কৃষকদলের সভাপতি মোজ্জাম্মেল হোসেন, ছাত্রদল নেতা সবুজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাধারন সম্পাদক আবুল হাসেম, শুভপুর ইউনিয়ন উত্তর যুবদলের সাধারন সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শরীফ, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ কামাল পাশা, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের সাধার সম্পাদক ওয়াহাব মিয়া, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আবদুর কাদের, সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আনন্দ মিছিল কাদৈর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ।

Please follow and like us:









