, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালী




চৌদ্দগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালী

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৫, ২১:৫১ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালীর নেতৃত্ব দেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোঃ কামরুল হুদা। এরআগে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি কামরুল হুদা ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আকতার হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসহাক ব্যাপারী, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক, পৌর মৎসজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET