, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকা-ে ৪টি দোকান পুড়ে ছাই

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২২, ১৬:০৩ | 966 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে একটি মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বাজারের হারুনুর রশিদ মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনের সংবাদ শুনে তাৎক্ষণিক এলাকাবাসী এবং চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে মার্কেটে থাকা চাউল দোকান, মোবাইল দোকান, ফার্ণিচার দোকান ও কাপড় দোকান পুড়ে ছাই হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ইউপি সদস্য জাকির মাহমুদের ফার্ণিচার দোকান। ঘটনাস্থলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার দিদারুল আলম। এ সময় তিনি বলেন, প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET