, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল




চৌদ্দগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২৩, ২১:৪৪ | 946 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী মোঃ মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজুমদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ জালাল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুব সমিতির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাজাদা নীরব, উপজেলা যুব সংহতির নেতা বিল্লাল হোসেন স্বপন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মাদ সোহেল, ইয়াছিন আরাফাত, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুকবুল হেসেন, ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল খায়ের, কালিকাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাছির উদ্দিন প্রমুখ। মোস্তফা কামাল দেশের অন্যতম শিল্পগ্রুপ আল মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর বাড়ি উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত গ্রামে।
উল্লেখ্য, মোস্তফা কামালসহ ১১ প্রার্থী চৌদ্দগ্রাম আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET