, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা গুণীজন ও কুরআনে হাফেজদের সংবর্ধনা




চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা গুণীজন ও কুরআনে হাফেজদের সংবর্ধনা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২৪, ১৯:৫৮ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা, গুণীজনদের সংবর্ধনা ও কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার। বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ আলম খোকনের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক মোল্লা বাদলের পরিচালনায় কনকাপৈত বাজারস্থ মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা মফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ১২জন মুক্তিযোদ্ধা, ২০ গুণীজনকে সংবর্ধনা এবং কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৩৫ হাফেজকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী দেয়া হয়। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET