২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত




চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২০, ১৬:৫৫ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কবর জিয়ারত, কোরআন খতম, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আহসান হাবিব লিংকনের নেতৃত্বে সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে কাজী জাফর আহমদের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ আহমদ, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, জাতীয় পার্টির নেতা কাজী জাহিদ, কাজী শহিদ, কাজী শরিফ, কাজী জহির, ওবায়দুল হক পাটোয়ারী, জাফর আহম্মদ, খায়েরুল বাশার, কাজী ইমাম, লুৎফুর রহমান, দেলোয়ার হোসেন দেলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরআগে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টি ও উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজী জাফরের কবরে পুস্পস্তবক অর্পন করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET