, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিলাদ মাহফিল
  • চৌদ্দগ্রামে সাবেক ভাইস চেয়ারম্যান শামছুল হুদার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে সাবেক ভাইস চেয়ারম্যান শামছুল হুদার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৬:০২ | 1191 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদার পিতা ও উজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মোঃ শামছুল হুদার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বাদ আসর উত্তর প্রতাপপুর মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব কুলখানী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শাহজাহান, মরহুমের ছেলে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা, ব্যবসায়ী নাজমুল হুদা, রেজাউল হুদা, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, নুর হোসেন বলাই, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, জেলা বিএনপির সদস্য এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা উত্তর জামায়াতের আমীর বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ফিরোজ, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদ, মোঃ হাসান, সদস্য সচিব হারুন অর রশিদ মজুমদার, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক ডাঃ আনোয়ার হোসেন, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া মোঃ নাছির, যুবলীগের সভাপতি মিয়া নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা প্রবাসী ফোরামের উপদেষ্টা কামরুল হাসান, সভাপতি হাসানুর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া, সহ-সভাপতি গোলাম ইসহাক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়েরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তৃণমূল দল, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET