কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার কমলপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে সেমাই, নারিকেল, চিনি, এক লিটার দুধ, লুডলস, মুরগী ও জন প্রতি নগদ পাঁচ শত টাকা করে বিতরণ করা হয়েছে। শনিবার এ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান। মোজাহিদুল ইসলাম নয়নের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক জামাল উদ্দিন, সাবেক কাউন্সিল সেলিম মিয়া, অাবুল খায়ের মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক হাজী বাবুল সর্দার, অাবদুল বারী খোকন, মোঃ মাতাবুল, মাহবুল হক, পিয়াস, রাহুল, রতন, শরীফ, ইমাম শরীফ, জাফর, রিফাত, রিমু, শাকিল, হান্নান, বিপ্লব, ঝুমন, গাজী শাকিল, রিয়াদ, হৃদয়, সজিব, ফরহাদ ও রনিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ উপহার সামগ্রী অর্থ বিতরণে অার্থিক সহযোগিতা করেন এলাকার বিত্তবান ও দেশ-বিদেশের প্রবাসীবৃন্দ। ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ পেয়ে সংগঠনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।









