সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এম.পি ও পৌর মেয়র মিজানুর রহমানের নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর অালহাজ্ব কাজী নজরুল ইসলাম কামালের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের মহামারীতে ৯নং ওয়ার্ডের বীরচন্দ্রনগর, নাটাপাড়া, বালুজুড়ি, নোয়াপাড়া, দক্ষিণ নোয়াপাড়া ও রামচন্দ্রপুর গ্রামের অসহায় হতদরিদ্র, খেতে খাওয়া মানুষ, ভিক্ষুক, পঙ্গু, দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, মোটর শ্রমিকদের খোঁজে দুই শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। শুক্রবার ও শনিবার এ ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিতিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামাল, ঢাকা মহানগর উত্তরে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদ ইমরান হোসেন ফরহাদ, পৌরসভা ছাত্রলীগের প্রভাবশালী নেতা কাজী বাপ্পী, বিশিষ্ট সমাজ সেবক ফটিক মিয়া, ছাত্রলীগ নেতা ডালিম, শফিউল অালম ও শাহাদাতসহ এলাকার স্থানীয় গণমান্য নেতৃবৃন্দ। এতে সন্তোষ প্রকাশ করেছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা।









