২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রাম পৌরসভার ১০.৩ কিলোমিটার মেগা ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন




চৌদ্দগ্রাম পৌরসভার ১০.৩ কিলোমিটার মেগা ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৩ ২০২১, ১৮:০৭ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা জলাবদ্ধতা নিরসনে ১৮ কোটি ৯৮ লক্ষ ৪৬ হাজার ৩৬৫.৩৬ টাকা ব্যয়ে ১০.৩ কিলোমিটার মেগা ড্রেন নতুনভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন। এ উপলক্ষে রোববার দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীপুর কাজী সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ড্রেন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী আবদুল আলিম, প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ খাঁ শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, পৌরসভা কৃষকলীগের সেক্রেটারী আবদুল জলিল, কাউন্সিলর কাজী বাবুল, শরীফ হাসান মামুন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতনসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী, ঠিকাদারী প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের পক্ষে কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য সেক্রেটারী টেবিল উন্নতমানের চেয়ারসহ বসার ব্যবস্থা করা হয়েছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET