কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৪, ৬ ও ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান। শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, যুগ্ম আহবায়ক মোঃ ইয়াছিন সবুজ, মোঃ সাইফুল ইসলাম স্বপন, সৌদি আরবস্থ আল তায়েফ বিএনপির সভাপতি কাজী নুরুল ইসলাম, মৎস্যজীবিদলের মাসুদ রানা সুজন, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জিএম শামীম নয়নের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪, ৬ ও ৯নং ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ৪নং ওয়ার্ডে মোঃ আবু হানিফ, মোঃ আসাদুজ্জামান লিটনকে সাধারন সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট, ৬নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন মোহনকে সভাপতি, এনামুল হক আনোয়ারকে সাধারন সম্পাদক, ৯নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলামকে সভাপতি, আবদুল্লাহ আল মামুনকে সাধারন সম্পাদক করে যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত গঠিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।









