, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ১৯:৩৬ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলি আহমেদ মেম্বার। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ৭নং ওয়ার্ডের জয়ন্তীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মীর মোশারফ হোসেন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, দুলাল পাটোয়ারী, ইলিয়াছ পাটোয়ারী, আবদুল মন্নান, জসিম উদ্দিন মুন্সী, ফরিদ আহমেদ শাহীন, রাশেদ ইকবাল, সাবেক কাউন্সিলর আমেনা বেগম, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক। উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাঈন উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাবু ও ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি আবদুর রহিম মুন্সিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET