প্রতিনিধি মুজিব বর্ষ উপলক্ষে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির মাধ্যমে প্রাপ্ত চৌদ্দগ্রাম পৌর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি ২৮’শ চারা গাছ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌর এলাকায় চারাগাছ রোপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, কাউন্সিলর মফিজুর রহমান, সাইফুল ইসলাম পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
Please follow and like us:









