২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২৪, ১৯:০৮ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার ‘চৌদ্দগ্রাম প্রেস ক্লাব’ এর উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের মাধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শুভপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে ত্রাণ বিতরণ করেন সাংবাদিক হাসান মুহাঃ জহির।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহ্বায়ক সিরাজুল ইসলাম ফরায়েজী ও সদস্য সচিব এমরান হোসেন বাপ্পির সার্বিক তত্বাবধানে এই পর্য়ায়ে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াপাড়া যুব সমাজের পক্ষ থেকে সাফায়েত হোসেন রুবেল, ওমর ফারুক, ইকবাল হাসান, মাসুদ পারভেজ মামুন, মোঃ শাহপরান, সাফায়েত, মামুন, মুজিব প্রমূখ। এরআগে সোমবার চৌদ্দগ্রাম পৌরসভা, বাতিসা ও মুন্সিরহাট ইউনিয়নের শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পেশাগত দায়িত্ব ও সহকর্মীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন দূর্যোগে ত্রাণ বিতরণ, চিকিৎসা সামগ্রী বিতরণ, শিক্ষাবৃত্তি, দুঃস্থ মেয়ের বিয়েতে সহায়তাসহ নানা সামাজিক সেবামুলক কার্যক্রমের অঙ্গীকার নিয়ে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের পূনঃগঠন হয়।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। যে কোন প্রয়োজনে আহ্বায়ক কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET