১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়া উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২৫, ১১:১৫ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ছাগলনাইয়ায় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উৎসবে উপজেলার ২৩ জন উদ্যোক্তা নিজেদের হাতে বোনা পোশাক, গয়না, হরেক রকমের পিঠাপুলি ও কেক প্রদর্শণ করেন। মেলায় দিনভর দর্শনার্থীদের ভীড় দৃশ্যমান ছিলো। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র আলমগীর বিএ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET