, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ার যুবলীগ নেতা মনির’র ৫০তম রক্তদান




ছাগলনাইয়ার যুবলীগ নেতা মনির’র ৫০তম রক্তদান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২০, ২১:১৫ | 1286 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ছাগলনাইয়ার রক্তযোদ্ধা আলী হোসেন মনির জীবনের ৫০তম রক্তদান সম্পন্ন করেছেন। তার রক্তের গ্রুপ এ পজেটিভ (A+)। রক্তদানই যার নেশায় পরিনত হয়েছে তিনি প্রতি চার মাস পরপর মানবতার সেবায় নিঃস্বার্থে রক্ত দিয়ে যাচ্ছেন। ১৯৯৭ সালের ৩১ জুলাই তিনি প্রথমবারের মতো রক্তদান করেন এবং ১১ ডিসেম্বর ২০২০ তারিখে ফেনী জেড ইউ হাসপাতালে এক মুমূর্ষু রোগীকে রক্তদানের মধ্য দিয়ে ৫০তম রক্তদান সম্পন্ন করেন। তিনি ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাঁধানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং নিজ পানুয়া গ্রামের লাল মিয়া সওদাগর বাড়ীর মৃত আহাম্মদ হোসেন’র ছেলে। ৪৬ বছর বসয়ী এ রক্তযোদ্ধা জানান, শরীরে রক্তের হিমগ্লোবিন ঠিক থাকলে মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত তিনি এ রক্তদান চালিয়ে যাবেন। তিনি রক্ত কণিকা ব্লাড সেল ফেনী এর প্রতিষ্ঠাতা সভাপতি, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নিজ পানুয়া সোসাল নেটওয়ার্ক ফোরামের প্রধান উপদেষ্টা পদে থেকে মানবসেবায় কাজ করছেন। জীবনে ৫০তম রক্তদান করে এলাকায় রক্তের ফেরিওয়ালা খেতাবপ্রাপ্ত হয়েছেন। দাম্পত্য জীবনে তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। রক্তদান অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া চেয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET